1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ২৯পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটকৃতরা হলেন, নওগঁার সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিনপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে তরিকুল ইসলাম, পোরশা উপজেলার সোমনগর কাজিপাড়া গ্রামের নুরে সালামের ছেলে নুরুজ্জামান, একই এলাকার ধামানপুর গ্রামের শ্রী ফাগু লাকড়ার ছেলে শ্রী দিলিপ বাবু ও একই গ্রামের আইনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

জানা গেছে, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সার্বিক পরামর্শ ও নেতৃত্বে উপজেলার নিতপুর কালাইবাড়ি বাজারে অভিযান চালিয়ে ১০পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে উপজেলার নোচনাহার এলাকায় অভিযান চালিয়ে ১৯পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ নুরুজ্জামান, দিলিপ, রাশেদুলকে আটক করা হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটকৃতদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট