1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভা গাজীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে কালীগঞ্জ থানার এসআই (উপ-পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম গাজীপুরের শ্রেষ্ঠ এসআই (উপ-পুলিশ পরিদর্শক) হিসেবে নির্বাচিত। জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সভায় অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যত্ন ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় মার্চ মাসে ভালো কাজ করার স্বীকৃতিস্বরূপ কালীগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। পরে অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এসআই কামরুল ইসলাম এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদ মর্যাদার অফিসার ও ফোর্সসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট