1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক ৫০জন সুবিধাবঞ্চিত(প্রতিবনধী) প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র, পেনড্রাইভ ও ব্যাগসহ উপকরণ বিতরন করা হয়েছে। রোববার (২৯-০৩-২০২৬) বেসরকারি এনজিও সমতা নারি কল্যান সংস্থা (এসএসকেএস) উপজেলা সম্মেলন কক্ষে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমতা নারি কল্যান সংস্থার নির্বাহি পরিচালক নজরুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসাল মাসুদ রানা,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

বক্তারা বলেন,যে উদ্দেশ্য নিয়ে যাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে তারা যদি সফলভাবে প্রশিক্ষনকে কাজে লাগাতে পারে তাহলে শুধু তাদের ভাগ্যের উনয়নই হবেনা দেশ ও সমাজেরও পরিবর্তন হবে। এশিয়ান টিভির বাঘা প্রতিনিধি ও বাঘা প্রসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আজকের পত্রিকার বাঘা প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলনসহ প্রশিক্ষনার্থীগণ।

প্রশিক্ষনার্থী আসিফ ইকবাল জানান,তার এই প্রশিক্ষন আয রোজগারে সহাযক হবে। আয়োজকরা বলেন, প্রশিক্ষনের মাধ্যমে সুবিধাবঞ্চিত কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। নির্বাহি পরিচালক নজরুল ইসলাম জানান, সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ড এর অর্থায়নে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভলপমেন্ট (সিডিডি) ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট