1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর ফিলিং স্টেশনে প্রায় তিন সপ্তাহ যাবত ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সপ্তাহে এক দুই দিন সামান্য পরিমাণ পেট্রোল ফিলিং স্টেশনে অবশিষ্ট থাকায় সেখানে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় ও সেই সাথে রাজশাহীর বাগমারার তাহেরপুর টু পুঠিয়া মেইন সড়কে চরম ভোগান্তি দেখে দেয়।

আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১০টা পর্য়ন্ত এ অবস্থায় বাস,ট্রাক,মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষ বিপাকে পড়েন। তবে পাম্পে সরবরাহ সীমিত পেট্রোল থাকায় সেখানে শত শত মোটরসাইকেল চালক ভিড় করেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না। পাম্প থেকে বলা হচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে, তাই সীমিত পরিমাণ দেওয়া হয়েছে। এবং লাইনে দাঁড়িয়ে থাকা এবং পাম্পে প্রভাব খাটিয়ে বা গোপনে বোতলে করে তেল সরবরাহ করা হচ্ছে। তাহেরপুর ফিলিং স্টেশন কর্মচারিরা সরাসরি গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সরবরাহ করছেন বলেও অভিযোগ উঠেছে।

Open photo

পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ার সরগাছি অবস্তিত তাহেরপুর ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই শত শত মোটরসাইকেল চালক তেলের জন্য ভিড় করছেন। তীব্র রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। তাদের দাবি, পাম্পে তেল মজুদ থাকলেও সাধারণ চালকদের হয়রানি করা হচ্ছে এবং তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

এ দিকে, জ্বালানি সংকটের বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, মূলত ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন,সাধারণ মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। জ্বালানি তেলের জন্য দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট