1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে বৃহত্তর বজরাটেক গ্রামের ২নং কাউন্সিলমোড়ে বসবাসরত সাবেক ব্যাংকার নাজিম উদ্দিন বুধবার (২৫ মার্চ ২০২৬) দিবাগত রাত সোয়া ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। (ইন্না-লিল্লাহী ……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রীসহ ভাই-ভাবি অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও তার সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণকে রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংক এ চাকরী করেন। গত বুধবার শ্বাসকষ্ট জনিত অসুখে রাজশাহীতে ইন্তেকাল করেন।

Open photo

মৃত্যুর পরেরদিন বৃহস্পতিবার বাদ জোহর বজরাটেক ইসলামীয়া বড় জামে মসজিদের নিজস্ব জানাযাস্থানে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার ও পরে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ উপস্থিত জানাযায় থানা অফিসার ইনচার্জ পিপিএম মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষদল গার্ড অফ ওর্নার প্রদর্শন করেন। পরে জানাযায় উপস্থিত সকলেই ১ মিনিট নিরবতা পালন করেন।

Open photo

এ সময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ভোলাহাটের কৃতি সন্তান ডাইসিন কেম এমডি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, প্রবীণ রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ আশরাফুল হক চুনু ডাক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, মোঃ তৈমুর হোসেন, বজরাটেক ইসলামিয়া জামাতের সভাপতি মোঃ মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত হোসেন জেমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সুধীজন, ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট