1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, (রূপসা): টুঙ্গিপাড়া ফিসের প্রোপাইটার মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের বড় পুত্র আবু বক্বর (২৫) দীর্ঘ ১ মাস জেল খেটে বাড়ী ফেরার পথে ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে রূপসা বাস স্ট্যান্ডের কাছে একটি স’মিলের সামনে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় , আবু বক্বর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার এই মাদকাসক্তির কারণে তিনি ১ মাস জেল খেটে বাড়িতে আসার সময় স্টোক করে মারা যায়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে এই নেশা থেকে দুরে রাখতে পারেনি। আবু বক্বরের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ব্যবসায়িক প্রয়োজনে তার পিতা বাগমারা (চর রূপসায় )ইকবাল মার্কেটের পাশে একটি বাড়ি ক্রয় করে সেখানে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ছেলেটি দুপুরের দিকে মিলের সামনে এসে ঝাঁকুনি দিয়ে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। নিহতের লাশ গোপালগঞ্জ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা, যা অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আবু বক্বরের মৃত্যু একটি সতর্কবার্তা, যাতে আমরা মাদকাসক্তি থেকে দূরে থাকি এবং আমাদের পরিবার ও সমাজকে রক্ষা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট