1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, আর্থিক সহায়তা দিলেন এমপি- ইউএনও রাজশাহীতে যুবককে নির্যাতনে গ্রেপ্তার দু’জনের একজনকে থানা থেকেই জামিন কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা

লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম, মোহন লালপুর -নাটোর: নাটোরের লালপুর উপজেলার নবীনগর/দক্ষিণ লালপুর এলাকায় বালিভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষে অটো সিএনজির‌ ৩জন যাত্রী নিহত এবং অন্তত ৪(চার)জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৪শে মার্চ-২০২৬)সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোট বাদকয়া গ্রামের মৃত জোহা মাষ্টার এর ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল(২৭) ও বড় বাদকয়া গ্রামের বাবুল(৩৫)। তারা তিন জনেই দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

আহতরা হলেন,বড়বাদকয়া‌ গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মিঠুন(৩০),ভেল্লাবাড়িয়া এলাকার সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বি, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম(২৬), রামকৃষ্ণপুর গ্রামের‌ আব্দুল খালেকের‌ ছেলে মজনু(৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি অটো সিএনজি/ইজিবাইক যাওয়ার পথে নবীনগর/দক্ষিণ লালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪(চার)জনকে পাঠানো হয় এবং এক জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

এ দিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট