1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: সোমবার দুপুরে ঈশ্বরদী রেলগেট থেকে পোস্ট অফিস মোড় এলাকা ব্যাপি বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টু গ্রুপের সংঘর্ষ, গুলি, স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যাপ্টেইন ক্যাফে এবং নির্বাচনী অফিস ভাংচুর অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত: ১০ জন আহত হয়েছে। আহতদের ঈশ্বরদী হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Open photo
জানাগেছে, গেল চাঁদ রাতে ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হককে ছুরিকাঘাতে মারাত্নক আহত করা হয়। এঘটনার পর ঈশ্বরদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলতে থাকে । এরই জের হিসেবে আজ সকালে উভয়গ্রুপের পক্ষ থেকে পৃথকস্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাবিবের নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টুসহ তার চার ভাই ও সমর্থকদের সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারীসহ নানাভাবে অভিযুক্ত করে বক্তব্য দেওয়া এবং শহরে বিক্ষোভ মিছিল করে জাকারিয়া পিন্টুসহ তার ভাইদের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজসহ বিভিন্ন শ্লোগান দেওয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়।

Open photo
অন্যদিকে, পিন্টু গ্রুপ একই সময়ে প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন শেষে রেলগেট অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে আসে। পরে দুই পক্ষের মিছিল রেলগেট সংলগ্ন এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে রেলগেট থেকে পোস্ট অফিস এলাকা ব্যাপি উভয় গ্রুপের মধ্যে বন্দুক ‍যুদ্ধ,ধওেয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ,  ক্যাপ্টেইন ক্যাফে ও হাবিবের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। একই সাথে অফিসের সামেন রাখা ৩/৪ টি হোন্ডা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। দমকল বাহিনী এসে আগুন নিভাকত সক্ষম হয়।

Open photo

এসব ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,এসআই আতাউর রহমান,যুবদলনেতা শ্যামল ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রকিসহ অন্তত:১০ জন আহত হয়েছে। সংঘর্ষের শুরু থেকেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে সেনাবাহিনী আসায় স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ভিডিও ফুটেজ দেখে নয়জনকে জিজ্ঞাসাবাদদ করার জন্য আটক করা হয়েছে। পরে আরও দু;জনকে আটক করা হয়েছে বলে জানাগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট