1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা রাজশাহীতে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী জালেমুন রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘা থেকে ঈদে নতুন পোষাক (জামা) কিনে ম্যাচ থেকে বেরিয়ে চরের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় লেগে গুরুতর আহত মোসাঃ নুসরাত জাহান সাদিয়া খাতুন মা’রা গেছেন। তিনি বাঘা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । আহতের ৬দিন পর বৃহস্পতিবার (১৯ মার্চ) মারা যান বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামের বাসিন্দা মোঃ সায়েম শিকদারের একমাত্র মেয়ে সাদিয়া খাতুন। এদিন বৃহসপতিবার যোহর নামাজের পর গ্রামের বাড়িতে জানাযার নামাজের শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ১৩ মার্চ দুপুরে সাদিয়া খাতুন মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় লেগে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহসপতিবার আবারও তার অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ইউনিয়নের ইউপি সদস্য সহিদুল ইসলাম। সাদিয়ার অকাল মৃত্যুতে শুধু পরিবারেই নয় তার এলাকায় নেমে আসে শোকের মাতম।

কলেজের অধ্যক্ষ নছিম উদ্দীন জানান, বাঘায় ম্যাচে থেকে সে পড়া লেখা করতো। ছাত্রীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রি সমবেদনা জ্ঞাপন করেছেন অধ্যক্ষ নছিম উদ্দীন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট