1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর- নাটোর: নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান এলাকায় সিমেন্ট এর অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত আব্দুস সামাদ কদিমচিলান এলাকার মোমিন মন্ডলের ছেলে বলে জানা গেছ। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে লালপুর থানার পুলিশ।

নিহতের বাবা মোমিন মন্ডল সংবাদ কর্মীদের জানান, গত ১২ই মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড-সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যায়। এ সময় বাজার মূল্যের চেয়ে সিমেন্ট এর বেশি দাম দাবি করলে সামাদ প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানে থাকা রড দিয়ে ৪-৫ জন মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার(১৭ই মার্চ-২০২৬)দুপুরে তার মৃত্যু হয়।

Open photo

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় দুই ব্যবসায়ী ভাইসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম সংবাদ কর্মীদের জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মারধরের পর একটি মামলা হয়েছিলো। এখন ৩০২ ধারা যুক্ত করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট