1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের  রানীনগর রাঘববাটি গ্রামের  মোঃ হাসান আলির ছেলে হযরত আলি(২৫)। ঘটনাটি নিশ্চিত করেন  সংশ্লিষ্ট ইউপি সদস্য জেম আলি।
প্রত্যক্ষ দর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে  সোমবার ১৬ মার্চ সকাল সাড়ে  সাতটার দিকে হযরত আলি পণ্যবোঝাই ভ্যান নিয়ে সাহাপাড়া বাজার হতে মনাকষা আসার পথে গোপালপুর ঘাট  এলাকায়  একটি পণ্য বোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় হজরত ভ্যানের নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা  করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ  থানার ওসি ( তদন্ত,) শাকিল হাসান বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট