1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দুপুর ১২:০০ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আত্রাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক। এছাড়াও আত্রাই থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার খাইরুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Open photo
সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
Open photo
বক্তারা বলেন, একুশের চেতনা কেবল শোকের নয়, এটি গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট