1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শিবগঞ্জে ৩৪টি অসহায় পরিবার পেলো ২০টি হাঁসের বাচ্চা খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ‎ বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) : আসন্ন  সংসদ নির্বাচন  স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কেননা এ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের নির্বাচন। এ নির্বাচনে জামায়াত ইসলাম বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ইসলামের দোহাই দিয়ে  সরল সহজ জনগণকে ধোকা দিয়ে  ক্ষমতা দখল করে দেশের স্বাধীনতা বিলুপ্তির ষড়যন্ত্র করছে।
 ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য  চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা আরো   বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষার্থে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোন প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবেনা। তাই আসুন ূলবল নির্বিশেষে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি করার বন্ধ করে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার রক্ষার সুযোগ দিন।
Open photo
মনাকশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় মনাকশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট