1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার,( ২৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রানিহাটি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃনুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী।

এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম ও নায়েব আমির অধ্যাপক আব্দুল মান্নান। জনসভাটি সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট