1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী  পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে পূজা-অর্চনা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যাদেবীর আশীর্বাদ কামনা করেন।
প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
Open photo
বাণী অর্চনা শেষে শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বিদ্যা, জ্ঞান ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ ধরনের উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট