1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল শিবগঞ্জ সীমান্তে মাদক ও সিএনজিসহ আটক ১ পূর্ব শত্রুতার জের, শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন নওগাঁয় সরিষার বাম্পার ফলন, তোলা শুরু—কৃষকের মুখে হাসি কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি জামায়াত-আমীর ডা.শফিকুর রহমানের-সঙ্গে তারেক রহমানের-সৌজন্য সাক্ষাৎ  জামায়াত এমপির নেতাকর্মীদের মারপিটসহ সৃষ্ট সহিংসতার প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন আত্রাইয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫

নাটোরের লালপুরে ৪শ’ জন প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর নাটোর প্রতিনিধি………………..

নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ, মাসকলাই বীজ ও রাসায়নিক সার  বিতরণ করা হয়েছে। রোববার লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা এতে সভাপতিত্ব করেন।

 

উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মধ্যে ৩শ’ জনকে পাটবীজ ও রাসায়নিক সার এবং ১শ’ জনকে মাসকলাই বীজ সহ মোট ৪শ’ জনকে সার ও বীজ বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল,সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,পাট কর্মকর্তা দুর্জয় হোসেন সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট