1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ড ভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম পাবনা জেলার ভাঙ্গুরা থানার মসজিদপাড়ার শামসুল হকের ছেলে।

মঙ্গলবার প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। প্রেস রিলিজে জানানো হয়েছে, সোমবার রাত আড়াইটার দিকে দেওহাটা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ পরিদর্শক রাসেল আহমেদ ও উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ দায়িত্ব পালনকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-২১-৮১২৯ সন্দেহ হলে তল্লাশী করেন তারা। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর থেকে ৭০ কার্টুন মেসি ব্যান্ডের সিগারেট ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ৭০ কার্টুন সিগারেটের ভিতরে মোট ৫০ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যার বাজার মূল্য ৪২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানায় মামলার পর আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট