1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া গুলিসহ পিস্তল উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া গুলিসহ পিস্তল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের দল স্থানীয় নাইট গার্ডদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ লেখা আছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট