1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজিবির উদ্যোগে শিবগঞ্জ সীমান্তের অসহায়দের মাঝে  শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিজিবির উদ্যোগে শিবগঞ্জ সীমান্তের অসহায়দের মাঝে  শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ  (চাঁপাইনবাবগঞ্জ) :  শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার অসহায় শীতার্তদের  মাঝে শীতবস্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি সংলগ্ন কিরণগঞ্জ ঈদমাঠে সীমান্ত এলাকার অসহায় শীতার্ত ৩০০ পরিিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট