1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রেমতলীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত দোয়া-মাহফিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রেমতলীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত দোয়া-মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ।

দোয়া-মাহফিল অনুষ্ঠানে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: এহসানুল কবির টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন।Open photo NaN

প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল। তিনি এমন এক মহীয়সী নারী তার কথা বলতে গেলেই আমি আবেগ আপ্লুত হয়ে পরি। কারন আমি সামরিক জীবনে ৫ বছর তিনার সামরিক সচিব ছিলাম। আমি ওনার সাথে ছায়ার মত ছিলাম।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক মোঃ আব্দুল মালেক, সহসভাপতি ব্যারি: মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনি: তোজ্জামেল হক, সহসভাপতি তাজমিলুর রহমান শেলী, আমিনুল ইসলাম ফটিক, উপজেলা কৃষকদলের আহবায়ক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহসভাপতি রেজাউল করিম দুলু, সহ সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুম, যুবনেতা সাউন, হিমেল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম, সদস্য সচিব নুরুদ্দী বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক কাউসারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট