1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

আত্রাইয়ে পল্লী বিদ্যুত অফিসের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: আত্রাইয়ে দুস্থদের মাঝে পল্লী বিদ্যুতের কম্বল বিতরণ নওগাঁর আত্রাইয়ে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় আত্রাই পল্লী বিদ্যুত অফিসে শীতের কষ্ট লাঘব করতে ত্রিশ শীতার্তকে কম্বল দেওয়া হয়।

কয়েক দিন ধরে উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। সেইসাথে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যেকারনে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প, খেটে-খাওয়া ও অসহায় মানুষের জীবন যাপন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি। প্রাথমিক পর্যায়ে ৩০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষদের মুখে হাসির ঝিলিকের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণকালে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের সামান্ন উপকারে আসলে ভালো লাগবে। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় সমাজের সামর্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) রাজু হাসান, এনকোর্সমেন্ট কো-অডিনেটর তাজবীর হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার উমেদ আলী ও বিপ্লব কুমার পাইন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট