1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাজশাহীতে পুকুর খনন নিয়ে যুবক হত্যাকাণ্ড এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। যৌথ অভিযানে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১০ ফরিদপুর তাকে গ্রেফতার করে।

্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ রাতে মসজিদের মাইকে জমিতে জোরপূর্বক পুকুর খননের ঘোষণা শুনে তিনি ও তার ছেলে আহমেদ জুবায়ের ঘটনাস্থলে যান। মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে গিয়ে তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। কারণ জানতে চাইলে অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। একপর্যায়ে পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভেকু মেশিনের মাধ্যমে ভিকটিমকে টেনে চাকার সামনে ফেলে তার শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোহনপুর থানায় সাতজনকে নামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ৩০২, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় রুজু হয়। ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পঞ্চম আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাজশাহীর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট