1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ের দরগাপাড়ায় দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ের দরগাপাড়ায় দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার দরগাপাড়া পূর্বপাড়া জামেমসজিদ প্রাঙ্গণে এক মাহফিলপূর্ণ পরিবেশে ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মাহফিল চলে।

ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারি মাওলানা মোহাম্মদ আবু সালেহ আহমেদ এনাম, খতিব আল আকসা জামেমসজিদ, নাটাইপাড়া, বগুড়া। তিনি তার বক্তব্যে কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তুলে ধরেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি মাওলানা মোঃ রাশেদুল ইসলাম (নওগাঁ)।

এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পোরশা) এবং মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম নুরি (নওগাঁ)। ওয়াজ মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট