1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশনায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশনায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান নওগাঁ, প্রতিনিধি : নওগাঁপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ২০-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার সময়  বদলগাছির ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দু’জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে । পরে  নওগাঁ (ডিবি) আসামি  আব্দুল্লাহ (২৪) পিতা মৃত ওয়াহেদ আলী সাং কদমতলা বারোপুতা থানা শার্শা জেলা যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ০৮ কেজি গাজা উদ্ধার করা হয়।

এ সময় আব্দুল্লাহর সহায়তা কারী আসামি  জলিল মন্ডল (৫০) পিতা মৃত আব্বাস মন্ডল সাং লক্ষিকুল থানা বদলগাছি জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।

আসামি আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক আসামি ছগির (৪৬) পিতা মৃত ছলেমান ফকির সাং পশ্চিম মিঠাখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর সহায়তায়  গাজা  নিয়ে আসে ২্ওেএবং  বদলগাছি থানা এলাকায় বিক্রয়ের জন্য ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল।

এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান  আরো জোরদার করা জন্য জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা মাদকের বিষয়ে কোন ছাড় নয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট