1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ 

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  নাহিদ জামান, নিজস্ব প্রতিবেদক, রূপসা: বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখোপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ২০ ডিসেম্বর শনিবার পূর্ব রূপসায় দোয়া শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

বাগমারা দারুস ছালাম জমে মসজিদে আছরবাদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও দোয়া শেষে একটি মিছিল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে রূপসা বাজার হয়ে রূপসা ঘাট প্রদক্ষিণ করে ব্যাংকের মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার সেক্রেটারি মোঃ হাবিবুল্লাহ ইমন। বাগমারা দারুস ছালাম জামে মসজিদ পেশ ইমাম জামায়াত নেতা হাফেজ মোঃ মিজান সেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, ইসলামী যুব আন্দোলন নৈহাটী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মুয়াজ্জেম হোসেন, ইসলামী আন্দোলন ৩নং নৈহাটী ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আরাফাত হোসাইন লিমন, ইসলামী আন্দোলন নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি (পূর্ব) আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম শ্রাবণ, শিবির নেতা আমান গাজী,মোঃ ইমাম হাসান, জিহাদুল ইসলাম, হাফেজ মোঃ সাব্বির হাসান, হাফেজ মোঃ তাহমিদুর রহমান, মোঃ সলেমান শেখ, মোঃ সালমান রহমান রনিআইচগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোল্লা সেলিম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ফাহাদ গাজী। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ জসিম উদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের শূরা সদস্য সেলিম রেজা, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আঃ কাদের শেখ, নৈহাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল হক, সহ-সেক্রেটারি হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদসহ আট দলীয় জোটের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট