1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মেয়র লিটন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………..

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে একবারে তৃণমূলের মানুষ, দিনমুজুর, ক্ষুদে ব্যবসায়ী, রিক্সাওয়ালা, স্কুল-কলেজের শিক্ষক, চিকিৎসক সহ সর্বস্তরের বাঙালি জেগে উঠেছিল দেশ স্বাধীন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন দেখে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে গেছেন, তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাসিক মেয়র আরো বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, জাতীয় চার নেতার অবদান, ত্রিশ লক্ষ শহীদদের অবদান, বীর মুক্তিযোদ্ধাদের অবদান। তেমনিভাবে পুলিশের যে সকল কর্মকর্তা-সদস্যগণ শহীদ হয়েছেন, তাদের অবদানও জাতি স্মরণ করবে।

 

আরএমপির কার্যক্রমের প্রশংসা করে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক দায়িত্ব নেওয়ার পর রাজশাহী সিটিকে নিñিদ্র নজরদারিতে আনতে পুরো মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় এনেছেন। নগরীর কোথায় কী ঘটছে সিসি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি করা হয়। এছাড়া মানবিক বিভিন্ন কর্মকাÐ বাস্তবায়ন করে থাকেন আরএমপি পুলিশ কমিশনার।

 

উল্লেখ্য, মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে আরো বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

 

আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট