1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসেল ভাইপারের আতঙ্কে শিবগঞ্জ এলাকাবাসি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ Online Pokies NZ: Top tips for secure deposits and withdrawals রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা cw-check-https://test123.com/ কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক 

রাসেল ভাইপারের আতঙ্কে শিবগঞ্জ এলাকাবাসি

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপারের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এই সাপ দেখা যাওয়ায় কৃষক ও স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সোনামসজিদ তোহাখানার পাশ্ববর্তী একটি আমবাগানে এ ঘটনা ঘটে। মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলেন। পরবর্তীতে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া যায়, নিহত সাপটি একটি রাসেল ভাইপার।
সরেজমিনে কথা বলে জানা যায়, কৃষক ওয়াসিম বলেন, মাঠের ভেতর দিয়ে একটি সাপ যেতে দেখে কৃষক তারিকুল, সোহেল ও নজরুল ‘সাপ, সাপ’ বলে চিৎকার শুরু করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে অন্যদের সঙ্গে মিলে সাপটি মেরে ফেলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, “রাসেল ভাইপারের ভয়ে আমরা এলাকাবাসী খুব আতঙ্কে আছি।” অপর প্রত্যক্ষদর্শী ওয়াসিম জানান, “গত কয়েকদিন ধরেই এই মাঠে রাসেল ভাইপার দেখা যাচ্ছে। এতে কৃষিকাজ করতে গিয়ে আমরা সবাই ভয়ে আছি।”
এলাকাবাসীর দাবি, রাসেল ভাইপারের উপস্থিতির কারণে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে এবং অনেক কৃষক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে শাহাবাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, “আমার ওয়ার্ডেই রাসেল ভাইপার সাপটি মারা হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, “রাসেল ভাইপার নিয়ে জনসাধারণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সতর্কতা ও সচেতনতা জরুরি। এ লক্ষ্যে এলাকায় মাইকিংসহ প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ লেখা পর্যন্ত জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্দেশনায় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা এলাকাবাসীকে সচেতন করতে মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট