1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

যথাযোগ্য মর্যাদা পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা \ যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সরকারী নির্দেশনা মতে সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহাসিক পাকশীর কেন্দ্রিয় শহীদ মিনার ও আলহাজ্ব মোড়ের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপি,উপজেলা মহিলাদল ও সাত ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন ও পাকশী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ পাকশীতে পুষ্পস্তবক অর্পন বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপি,মহিলাদল ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনার্থে পৃথকভাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন এবং এসএম,স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে শহরে র‌্যালি পৃথক র‌্যালি নিয়ে বিজয়স্তম্ভে গিয়ে পুস্পস্তবক অর্পন,পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

একইভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার,বিএসআরই এর মহাপরিচালক ডক্টর কবীর উদ্দিন আহমেদ,ডাল ও কৃষি গবেষণা ইœষ্টিটিউটের পরিচালক মকলেছুর রহমান ও পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মীর লীয়াকত শরীফ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার নেতৃত্বে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট