1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। বিজয়ের মাত্র দুদিন আগে সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়। রোববার(১৪-১২-২০২৫) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বরে শহিদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, মুক্তি যোদ্ধা সংসদের উপজেলা কমিটির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, প্রভাষক আলী আজম, প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শিক্ষার্থী নওশীন ইয়াসমিন, নাফিস ইকবাল ও ফাতেমা কনক।

বক্তারা বলেন, যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে কিন্তু বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্র এখনো থেমে নেই। এসব ষড়যন্ত্র স্বাধীন দেশের গনতন্ত্র কামী মানুষের কল্যাণ বয়ে আনছে না। আমরা যদি অতীতের শিক্ষা থেকে দেশের কল্যাণে ভালো কাজ করতে পারি তাহলে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মা শান্তি পাবে এবং যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কলঙ্কমুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সমাজ ও রাষ্ট্রের জন্য বুদ্ধিজীবীদের প্রয়োজন কখনোই ফুরিয়ে যায় না। এই হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত কূটচাল, যা ইতিহাসের বিচারে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত। জাতি আজ শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিচ্ছে । উপস্থিত ছিলেন মৎস্য অফিসার তহুরা হক,সমাজ সেবা অফিসার মাসুদ রানাসহ উপজেলা দপ্তরের প্রধান,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ গনমাধ্যমকর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট