1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের স্থগিত ৫ম খেলা ও প্রথম রাউন্ডের শেষ খেলা ১০ ডিসেম্বর বুধবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় কাজদিয়া ফুটবল একাদশ এবং রামপাল আদাঘাট তরুণ সংঘ। খেলায় প্রথমার্ধে দুই দলের মধ্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ মধ্যে দিয়ে ২০ মিনিট শেষ হয়। খেলার ২১ মিনিটের সময় কাজদিয়া ফুটবল একাদশের ৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার প্রিন্স গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় কাজদিয়া ফুটবল একাদশের ১৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাকিব আর একট গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। রামপাল আদাঘাট তরুণ সংঘ ২ গোল হজম করে মনোবল হারিয়ে ফেলে। সেই সুযোগ কে কাজে লাগিয়ে কাজদিয়া ফুটবল একাদশের ১৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাগর খেলার ২৩ মিনিটের সময় আর একটি গোল করায় দল ৩-০ গোলে জয় লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে।

কাজদিয়া ফুটবল একাদশের টিমের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক শেখ আবুল কালাম, লিমন মাহমুদ, শেখ সোহাগ, শেখ অন্তর এবং তাহসিন। কাজদিয়া ফুটবল একাদশের পক্ষে প্রাইজ মানি গ্রহন দলীয় অধিনায়ক জহির খান সহ টিম পরিচালকগন। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য অরবিট স্কলার্স কোচিং সেন্টার স্পন্সরকৃত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব।

ম্যাচ পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর ও আজিজুর রহমান বাবলু। ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ও প্রভাষক বাশির আহম্মেদ লালু। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক আঃ রহমান, শুভ গালিব, সমাজসেবক আলম শেখ, সৈয়দ মাহমুদ আলী, রউফুল হক মুকুল, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, কোচ মনির শেখ, বিপ্লব সরদার, সাজ্জাদ হোসেন, ক্রিড়া সংগঠক মোঃ সালাম শেখ, আয়ূব খান, বিল্লাল শেখ, ইসরাইল বাবু, সৈয়দ শাহিনুর, তুহিন, সালমান, আবুল কাশেম, জয়দেব ধর, মিরাজুল ইসলাম মিরান, প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী ১৪ ডিসেম্বর (রবিবার) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা যুব সংঘ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট