1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান

শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার   বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রাম দল- কুয়েত শাখার সদস্য আবদুল মান্নানের আয়োজনে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর হামিউস সুন্নাহ নুরানী হাফিজিয়া ও ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রায় ২০০ জন মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে কোরআন খতম করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রাম দল- কুয়েত শাখার সদস্য আবদুল মান্নান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শিমুল মির্জা। দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ বিশারত আলী সরদার, দাইপুখুরিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুস সালাম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সনি, দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুদ রানা পাইলট, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবু আলী ও সাধারণ সম্পাদক আমিন প্রমূখ। পরে ৩৫০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট