1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ আমদানি-রপ্তানীকারকের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মনোনীত  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সোনামসজিদ আমদানি-রপ্তানীকারকের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মনোনীত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক একরামুল হকের মৃত্যুতে সভাপতির পদ শুন্য হওয়ায় মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বাবুল হাসনাত দুরুলকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে। এ সময় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাবুল হাসনাত দুরুলের অবদান প্রশংসনীয়। তার দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সোনামসজিদ স্থলবন্দরকে আরও গতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যবসায়ীদের।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাবার পর এক প্রতিক্রিয়ায় বাবুল হাসনাত দুরুল বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাকুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন ইতি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান জামাল উদ্দিন, সেরাজুল ইসলাম, জাকির হোসেন, মামুনুর রশিদ, আব্দুল আওয়াল ও আসাদুল হক বিয়েল প্রমূখ।

প্রসঙ্গত, বাবুল হাসনাত দুরুল দীর্ঘদিন ধরে বাণিজ্য অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে যুক্ত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট