1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রা‌ণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে   নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় নজিপুর পাবলিক মাঠে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও  মো.আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,সমবায় অফিসার মো.সামছুল হক,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাশেদুর রহমান,আনসার ও ভিডিবি অফিসার মোছা.বুলবুলি খাতুন প্রমুখ।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে। পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা প্রদর্শনীর স্টলগুলো  পরিদর্শন করেন। প্রদর্শনীর জন্য বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্যের  প্রায় ৩৫ টি স্টল বসে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট