1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে তানোরে মশাল মিছিলে হামলা, ধাওয়া -পাল্টা ধাওয়া - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

রাজশাহী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে তানোরে মশাল মিছিলে হামলা, ধাওয়া -পাল্টা ধাওয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের প্রার্থী পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে তানোরে মশাল মিছিলকে ঘিরে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাদ মাগরিবের পর ডাকবাংলো মাঠ থেকে মশাল মিছিল বের হলে দুই পক্ষের অনুসারীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে এবং মনোনয়ন বঞ্চিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থনে তারেকপন্থীরা মশাল মিছিল করেন। মিছিল পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে পৌঁছালে শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দিলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছুটোছুটি শুরু হয়। উপজেলা পরিষদের মূল গেট থেকে ভূমি অফিসের গেট পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে।

Open photo

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পাকড়ী ইউনিয়নের রুবেল নামে এক কর্মীর পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি দীর্ঘ সময় পৌর ভবনের দক্ষিণ পাশে পড়ে ছিলেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর আগেই বিকেল থেকে ডাকবাংলো মাঠে অবস্থান নেন তারেকপন্থীরা এবং থানা মোড়ে অবস্থান নেন শরীফপন্থীরা। সন্ধ্যার পর থেকে উভয় পক্ষের উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে শরীফপন্থীরা পিছু হটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সাড়ে ছয়টা পর্যন্ত উত্তেজনা বিরাজের পর তারেকপন্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে শুরু করেন। শরীফ উদ্দিনের অনুসারীরা দাবি করেন, তানোরের রাজনৈতিক মাঠকে অস্থিতিশীল করতেই মশাল মিছিল বের করা হয়েছিল। তারা শান্তিপূর্ণভাবে থানা মোড়ে অবস্থান করছিলেন বলেও দাবি করেন। অন্যদিকে তারেকের অনুসারীরা অভিযোগ করেন, কলমা ইউনিয়নে বিকেল থেকে শরীফ উদ্দিনের সভা চলছিল এবং সেখান থেকেই নেতাকর্মীরা এসে মিছিলে হামলা চালান।Open photo

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাটি নিয়ে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট