1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

আদালতে পুলিশের ব্যাখা দাখিল, গণমাধ্যমে আসামির বক্তব্যে নতুন আলোচনার জন্ম

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে গুরুতর জখম করার ঘটনার পর আটক আসামি লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ায় তীব্র সমালোচনা তৈরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে ব্যাখা দাখিল করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার আদালতকে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়। এরই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলার সুযোগ পায়। তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সময় কমিশনারের পক্ষে তার আইনজীবী জমসেদ আলী লিখিত ব্যাখা আদালতে দাখিল করেন এবং কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন আদালত পুলিশ কমিশনারের ব্যাখা ও অব্যাহতির আবেদন নিয়ে আদেশ দিতে পারেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হলে সেখানে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট