1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

রাজশাহীতে বিচারক পরিবারের ওপর ব/র্ব/র হা/ম/লা/র প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর নৃ/শং/স হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা। সোমবার সকালে আদালত চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। বক্তারা এই বর্বরোচিত হ/ত্যা/কা/ণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের বক্তব্যে উঠে আসে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষার বিষয়গুলো।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম মানববন্ধনে বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষীর সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাতে রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫)-কে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা করেন লিমন মিয়া (৩৪)। একই হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) গুরুতর আহত হন। লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে বলে জানা গেছে। ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। সেদিনই নিহত তওসিফকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই নির্মম ঘটনার পর পুরো রাজশাহীর আইন অঙ্গনে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। আইনজীবীরা জানান, বিচার বিভাগের সদস্যদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট