1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

পত্নীতলায় বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১৬ নভেম্বর) দুপুরে হাঙার প্রজেক্ট কার্যালয়ে ১৬ নভেম্বর -২২ নভেম্বর বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ সময় পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবারকে শীতকালীন শাকসবজির বীজ বিনিময় করা হবে। বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন বলেন “বিনিময়ের মাধ্যমে আমাদের দেশীয় বীজকে টিকিয়ে রাখতে হবে। দেশী জাতের শাকসবজি ও ফলমূল যতো বেশি উৎপাদন হবে মানুষ ততো বেশি রোগমুক্ত জীবন যাপন করতে পারবেন। দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ উদ্দেশ্যে দি হাঙ্গার প্রজেক্ট টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচির উদ্যোগে সারাদেশে ৫০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গর্ভবতী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং জনসাধারণের পুষ্টি নিশ্চিত করাই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।” পত্নীতলা উপজেলায় গড়ে ওঠা ৩০ টি বীজ ব্যাংক হতে সংগ্রহকৃত প্রায় ৬০ কেজি বীজ প্যাকেটজাতকরণ এবং ৬টি গ্রামের ৮৮০ টি পরিবারের মাঝে বীজ বিনিময় করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট