1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হেফাজতে থাকা আসামির বিতর্কিত বক্তব্যে ঝড়, আরএমপি কমিশনারকে তলব - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: উদ্যোক্তা হওয়ার আহ্বান জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন

হেফাজতে থাকা আসামির বিতর্কিত বক্তব্যে ঝড়, আরএমপি কমিশনারকে তলব

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করেছেন ম্যাজিস্ট্রেট। শনিবার (১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর কমিশনারকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে কৌশলে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া। এসময় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন তিনি। পরে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দেখা যায় পুলিশি হেফাজতে থাকার সময় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে ভিকটিমকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।

আদালত মনে করেন, এটি সুপ্রিম কোর্টের নির্দেশনা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০ স্পষ্ট লঙ্ঘন। কেন ব্যবস্থা নেওয়া হবে না জবাব চাইলো আদালত আদালতের মতে, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া আইনগতভাবে গুরুতর প্রশ্নবিদ্ধ। তাই এ ঘটনায় আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে তাকে তলব করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে কারণ দর্শানোর শুনানি অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট