1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা ৩ মাসেই জমির দখল ফেরত: বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের নতুন ফরম জারি রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা

হেফাজতে থাকা আসামির বিতর্কিত বক্তব্যে ঝড়, আরএমপি কমিশনারকে তলব

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করেছেন ম্যাজিস্ট্রেট। শনিবার (১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর কমিশনারকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে কৌশলে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া। এসময় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন তিনি। পরে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দেখা যায় পুলিশি হেফাজতে থাকার সময় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে ভিকটিমকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।

আদালত মনে করেন, এটি সুপ্রিম কোর্টের নির্দেশনা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০ স্পষ্ট লঙ্ঘন। কেন ব্যবস্থা নেওয়া হবে না জবাব চাইলো আদালত আদালতের মতে, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া আইনগতভাবে গুরুতর প্রশ্নবিদ্ধ। তাই এ ঘটনায় আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে তাকে তলব করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে কারণ দর্শানোর শুনানি অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট