1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ২৫তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত

তানোরে ২৫তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৫তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বৃহস্পতিবার বিকেলে তানোর পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গ্রামীণ ঐতিহ্যবাহী জনপ্রিয় এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বুলেট একাদশ ও সিএফসি একাদশ।

রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বুলেট একাদশ ২–১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, আর রানারআপ দল সিএফসি একাদশকে প্রদান করা হয় ১২৫ সিসি মোটরসাইকেল। টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন বিএনপির তানোর উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি ও তরুণ সংগঠক এম.এ. মালেক। এ ছাড়া আয়োজনে সহযোগিতা করেন বিএনপি নেতা মাস্টার ওবায়দুল, মশিউর রহমান, মাহাবুর রহমান ও মাজহারুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই ও রাজশাহী-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, আমশো মাঠের উন্নয়নে আমি ব্যক্তিগত উদ্যোগে কাজ করব। ধানের শীষের বিজয় মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। এসময় মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজারো ফুটবলপ্রেমী দর্শকে। অনুষ্ঠানটি গ্রামীণ ক্রীড়াচর্চার প্রাণবন্ত ধারাকে আবারও জাগিয়ে তুলেছে বলে জানান স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট