1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিখোঁজের তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিখোঁজের তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ ) থেকে: নিখোঁজের তিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে আব্দুর রহিম (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে তার পরিবারের কাছে পৌচ্ছে দেয়। নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের আকম উদ্দিনের ছেলে। আব্দুর রহিম গত শনিবার থেকে নিখোঁজ ছিলো।
স্থানীয়রা জানান,ভারতের সীমান্ত পেরিয়ে গরু আনা নেওয়ার পথে পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রহিমের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে তার স্বজনরা। সে কয়েকদিন থেকে নিখোঁজ ছিলো, কেউ বলছে সে অবৈধভাবে ভারতে অনুপ্রেবেশের সময় বিএসএফের কাছে আটক হয়েছিলো, আজ তার মরদেহ নদীতে পেয়েছে স্থানীয়রা। মাঝে মধ্যেই আমাদের সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা ঘটতেই আছে। তিনি আরো বলেন।বিজিবির সদস্যদেরএত কঠোর নজরদারীর পর কিভাবে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে পারে?
এ বিষয়ে, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আমরাও বিষয়টি শুনেছি, তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি, আমরা খোঁজ খবর নিচ্ছি, সত্যতা পেলে আপনাদের (গনমাধ্যমকর্মী) জানাব।
উল্লেখ্য,  আব্দুর রহিমের ভাই ইব্রাহিম  অবৈধ ভাবে গরু আনতে গিয়ে  নিখোঁজের কয়েকদিন পর পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট