1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: অবশেষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের শূন্যতা পুরন করার দায়িত্ব পেলেন তারই মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল‌ এমপি। তিনি ১২ফেব্রুয়ারি-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ার-২০২৬)সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এর পর তিনি প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী সভায় শপথ গ্রহনের ডাক পান। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষরিত মন্ত্রী সভার তালিকা থেকে এতথ্য জানা গেছে।

ফারজানা শারমিন পুতুল রাজশাহী বিভাগে বিএনপি’র সর্ব কনিষ্ট ও একমাত্র নারী সংসদ সদস্য বলে জানা গেছে। উল্লেখ্য যে,ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। দীর্ঘদিন পর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাত ধরে বাবার সেই আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে আসনটিতে আবারও ধানের শীষের প্রত্যাবর্তন ঘটে।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট হারুনার রশিদ পাপ্পু সংবাদ কর্মীদের মাঝে বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালপুর – বাগাতিপাড়া উপজেলার মানুষের আশা পুরণ হয়েছে। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে যে শুন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরন হবে বলে আশা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট