1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল কক্ষে গুইসাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল কক্ষে গুইসাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান

  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ববি প্রতিনিধি…………………….

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের কক্ষে গুইসাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান হলের দুইজন আবাসিক শিক্ষার্থী৷

 

আজ শনিবার  দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নং কক্ষে একটি গুইসাপ প্রবেশ করে। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের নিচ দিয়ে চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি৷ সাপের এমন উপস্থিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে৷

 

জানা যায় মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে, পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষ থেকে বের করা হয়৷

 

সাপটি বের করার কিছুক্ষণ পরে আরেক শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী৷

 

পরবর্তীতে তৎক্ষণাত তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দুইঘন্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে তাদের হলে নিয়ে আসা হয়৷

 

হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ(কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায়৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷

 

শিক্ষার্থীরা আরও জানান, গত তিন মাস আগে গুইসাপ  নিচতলার বাথরুমের প্রবেশ করে, তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷ তারপরও নিশ্চুপ হল কর্তৃপক্ষ৷ শিক্ষার্থীদের অভিযোগ হলের পাশে অনেক ঝপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷

 

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ৷

 

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন  বলেন,হলের আশেপাশে পরিষ্কার পরিছন্নের কাজ চলমান। এছাড়াও প্রত্যেক হলের আশেপাশে কার্বলিক এসিডের ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে৷

 

উল্লেখ্য এর আগে গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু হলের অফিস রুমের পাশ থেকে একটি বিষধর কেউটে সাপ উদ্ধার করা হয়। সাপের পাশাপাশি এসময় এক ডজন সাপের ডিমও উদ্ধার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট