1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশনস ফার্স্ট লাইট’এ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত বাঘা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশনা ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার এর তত্ত্বাবধানে, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকায় ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মো. জালাল উদ্দিন, ২। মো. কামরুজ্জামান (৩৮), ৩। কবির উদ্দিন, ৪। খবির উদ্দিন, ৫। মোসা. মনোয়ারা খাতুন (৫০), ৬। মোসা. মনিয়ম খাতুন (৪২), ৭। মো. আনোয়ার হোসেন (৩৫), ৮। মো. আলমগীর হোসেন (৩৭), ৯। মো. আলম ইসলাম (১৮), ১০। মো. আশরাফুল ইসলাম (৩০), ১১। মো. বাচ্চু মন্ডল (৩৯), ১২। আওলাদ হোসেন ও ১৩। মো. মিজানুর রহমান (২৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা রাজশাহীর বাঘা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি একটি বৃহত্তম যৌথ অভিযান যেখানে রাজশাহী জেলা পুলিশ ছাড়াও র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশ অংশ নেয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, চরাঞ্চলের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট