1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

গোদাগাড়ীর কাকনহাটে সিএনজি চালক অপহরণ ও চাঁদার অভিযোগ, সিএনজি চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে এক সিএনজি চালককে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গত ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে কাকনহাট থেকে রাজশাহী কোর্ট স্টেশনগামী সিএনজি চালক মো. রয়েলকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সহকর্মী চালকদের প্রচেষ্টায় রয়েলকে উদ্ধার করা হলেও অভিযুক্তরা তার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সিএনজি চালকরা জানান, কোর্ট স্টেশন এলাকায় মো. মনির হোসেন ও মো. রুবেল হোসেন নামে দুই ব্যক্তি চা খাওয়ার কথা বলে রয়েলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এক ঘণ্টা পর রয়েল নিখোঁজ থাকায় চালকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে কোর্ট স্টেশন সিএনজি সিরিয়াল মাষ্টার মো. মিজানুর রহমান মিজান ও তার সহযোগিতায় রয়েলকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর রয়েল অভিযোগ করেন, তারা আমাকে বলে এক লক্ষ টাকা না দিলে মেরে ফেলবে। আমার পরিবারের ওপরও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়। নিরাপদে ফিরে আসার জন্য চালক বন্ধুরা মিলে ১৫ হাজার টাকা প্রদান করতে বাধ্য হন বলে জানান তারা। বাকি ৮৫ হাজার টাকা না দিলে কাকনহাট এলাকায় সিএনজি চালাতে দিবেনা বলে হুমকি দেওয়া হয়।

জৈনক মনির ও রুবেল নামের ওই দুই ব্যক্তি লোহার রড ও ধারালো অস্ত্র (চাইনিজ কানতাই) নিয়ে চালকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন সিএনজি চালকরা। এতে কমপক্ষে ২৮-২৯ জন চালক ভয়ে স্থান পরিবর্তন করেন। চালকরা জানান, তারা বিষয়টি র‌্যাব, স্থানীয় পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করেছেন। পরে কাকনহাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ পেয়ে তারা কাকনহাট পৌরসভার প্রশাসক ও পুলিশ তদন্ত কেন্দ্রে পৃথকভাবে অভিযোগ জমা দিয়েছেন।

চালকদের দাবি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করি। কিন্তু এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন সিএনজি বের করতেও ভয় পাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ বিষয়ে অভিযুক্ত মনির ও রুবেল অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে কাকনহাট পৌরসভার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুল হক বলেন বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে উভয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি, এ বিষয়ে এসআই আশরাফের সঙ্গে কথা বলতে পারেন। তবে এসআই আশরাফের মোবাইলে সংযোগ না পাওয়ায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় চালক সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যেন তারা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট