1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে নয়া উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যাণ্ড) যোগদান,দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ভোলাহাটে নয়া উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যাণ্ড) যোগদান,দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন পর হলেও যোগদান করলেন নয়া উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যাণ্ড) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শামিম হোসেন। তিনি ভূমি অফিসে যোগদানের পরপরই এ উপজেলাকে জমি সংক্রান্ত বিষয়ে দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন।

তিনি গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে এ পদে যোগদান করেন এবং জনগণের উদ্দ্যেশ্যে এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য একান্ত গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি, খাজনা পরিশোধসহ ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সবাই যেনো নিজেই আবেদন করেন। কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় ও অপ্রয়োজনীয় ভাবে বেশী অর্থ ব্যয় হয়।

তিনি আরো বলেন, ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট