1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে: রাজশাহীতে এনসিপি প্রধান নাহিদ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে: রাজশাহীতে এনসিপি প্রধান নাহিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহবায়ক ও দলীয় প্রধান নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী পক্ষের ষড়যন্ত্র রুখতে দেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে আর সেই আদেশ’র চুড়ান্ত রুপ দিতে স্বাক্ষর করবেন  সরকার প্রধান ড.ইউনুস। আমাদের দলীয় সতন্ত্রতা বজায় রাখতে দেশে যারা এখন সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার নিচ্ছে এমন কোন রাজনৈতিক দলের সাথে তাদের জোট হওয়ার কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রাহণ রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে।আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে।আওয়াম লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন ১৪ দল। তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে তা নেয়া হবে। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই।

তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে,গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ স্বাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট