1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’/২০২৫ আজ মুখোমুখি হচ্ছে বাঘার দুই পৌরসভার দুই প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর খেলায় মুখেমুখি হচ্ছে- দুই পৌরসভার দুই প্রশাসক। বাঘা পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা।

এই দুই পৌর প্রশাসকের ফুটবল দল প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। আজ মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ নিবেন, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা ফুটবল দল ।

জানা যায়, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বাঘা পৌরসভা ফুটবল দল ও গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী পৌরসভা ফুটবল দল এবং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে পাকুড়িয়া ফুটবল ও বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল।

বুধবার (২৯-১০-২০২৫) সেমিফাইনালে মুখোমুখি হবে- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ইউনিয়ন দুটির প্রশাসক হিসেবে রয়েছেন-প্রাণী সম্পদ অফিসার(পাকুড়িয়া ইউপি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়। উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইউএনও। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট