1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয় : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয় : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না, কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। কৃষকদের বাদ রেখে খাদ্য নিরাপত্তা সম্ভব নয়। দেশের খাদ্যভান্ডার রাজশাহী ও রংপুর অঞ্চল। চলতি মৌসুমেও আমনের ফলন ভালো হবে। চাল সংগ্রহে এবার মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

আজ সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আসন্ন মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ সব কথা জানান।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। কৃষকদের স্বার্থে সরকার কৃষিতে নিয়মিত ভর্তুকি দিয়ে আসছে। এই আমন সংগ্রহ অভিযান কিভাবে সফল করা যায়, তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। সরকারের খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছে। এ সময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুত অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে বলেও জানান উপদেষ্টা।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট