1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

দলের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত নেতার পরিচয়: তানোরে সাবেক মেয়র মিজান

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেছেন, “দলের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত নেতার পরিচয়। সুযোগসন্ধানীরা যতই চেষ্টা করুক, জনগণ তাদের চিনে ফেলেছে।” শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান আলী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু।

সাবেক মেয়র মিজান বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এখন অনেকেই বিএনপি হওয়ার চেষ্টা করছে— যারা আওয়ামী লীগের ছায়ায় থেকে গত ১৭ বছরে সুবিধা নিয়েছে, তারা আজ আবার ছবিতে ভেসে আসছে। কিন্তু জনগণ তাদের চিনে ফেলেছে।” ফ্যাসিস্ট সরকারের সময় একাধিকবার মিথ্যা মামলায় কারাভোগ করা এই বিএনপি নেতা আরও বলেন, “যত ষড়যন্ত্র বা চক্রান্তই হোক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। মেজর জেনারেল (অব.) শরিক উদ্দিনের নেতৃত্বে এই আসনে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

কর্মীসভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও ইয়াসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জিন্নাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় জনগণের অংশগ্রহণে কর্মীসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বাদ মাগরিব চাঁন্দুড়িয়া ইউনিয়নের চাঁন্দুড়িয়া উপরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় “মুন স্টার ক্লাব” আয়োজিত দুই দিনব্যাপী নাইট পা-বার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান।

এসময় উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দলীয় নেতাকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা। এরপর রাত আটটায় উপজেলার কলমা ইউনিয়নের পৃথক এক উঠান বৈঠকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান। বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট